BizChat.bd
Features How it works Pricing Help
Login Sign up
বাং Login Sign up

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: 09 Oct 2026

BizChat.bd (পরিচালনায় BIZ CARE LTD.) আপনার তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি এবং কীভাবে সুরক্ষিত রাখি।

১. আমরা যে তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: নাম, ব্যবসার নাম, ইমেইল, মোবাইল নাম্বার।
  • ব্যবসার দেওয়া তথ্য: knowledge base, প্রোডাক্ট তালিকা, উইজেট সেটিংস, চ্যানেল টোকেন।
  • চ্যাট ডাটা: কাস্টমারদের পাঠানো মেসেজ ও ছবি এবং AI-এর উত্তর — সংশ্লিষ্ট ব্যবসার inbox-এ দেখানোর জন্য।
  • পেমেন্ট তথ্য: লেনদেনের পরিমাণ ও ট্রানজেকশন আইডি। কার্ড/ওয়ালেট নম্বর আমরা সংরক্ষণ করি না — তা পেমেন্ট গেটওয়ে (SSLCommerz/EPS) সরাসরি প্রক্রিয়া করে।

২. তথ্য যেভাবে ব্যবহৃত হয়

  • AI উত্তর তৈরি করতে চ্যাট মেসেজ তৃতীয় পক্ষের AI প্রোভাইডারের (OpenAI / Anthropic / Google) কাছে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়।
  • Messenger/Instagram/WhatsApp সংযোগের জন্য Meta Platforms-এর API ব্যবহৃত হয়।
  • সেবা উন্নয়ন, বিলিং ও সাপোর্টের কাজে; আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না।

২ক. BIZ CHAT মোবাইল অ্যাপ (Android)

BIZ CHAT অ্যাপটি শুধু BizChat.bd-তে নিবন্ধিত দোকান-মালিক ও তাঁদের স্টাফদের জন্য। অ্যাপ নিচের অনুমতিগুলো শুধু আপনি যখন সংশ্লিষ্ট কাজটি করেন তখনই ব্যবহার করে:

  • মাইক্রোফোন: AI-কে মুখে বলে শেখানোর সময় ভয়েস রেকর্ড করতে। রেকর্ডিং লেখায় রূপান্তরের জন্য আমাদের সার্ভারে ও AI প্রোভাইডারের কাছে যায়; ব্যাকগ্রাউন্ডে কখনো রেকর্ড হয় না।
  • ছবি ও ভিডিও: আপনি নিজে বেছে নিলে — পণ্যের ছবি, টপ-আপের স্ক্রিনশট বা AI-কে শেখানোর ভিডিও/ছবি আপলোড করতে।
  • ক্যামেরা: শুধু ফেরত আসা পার্সেলের বারকোড স্ক্যান করার সময়; ছবি তোলা বা সেভ হয় না।
  • নোটিফিকেশন: নতুন অর্ডার ও মেসেজের খবর দিতে আমরা ডিভাইসের পুশ টোকেন (Firebase Cloud Messaging) সংরক্ষণ করি; লগ আউট করলে তা মুছে যায়।
  • অ্যাপ বিজ্ঞাপন দেখায় না, লোকেশন বা কন্টাক্ট পড়ে না, এবং কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে না। সব তথ্য HTTPS-এ এনক্রিপ্ট হয়ে যায়।

৩. তথ্যের বিচ্ছিন্নতা

প্রতিটি ব্যবসার কথোপকথন, প্রোডাক্ট ও সেটিংস আলাদা রাখা হয় — এক ব্যবসা অন্য ব্যবসার কোনো ডাটা দেখতে পায় না।

৪. কুকি

লগইন সেশন ধরে রাখতে প্রয়োজনীয় কুকি ব্যবহৃত হয়। চ্যাট উইজেট ভিজিটরের ব্রাউজারে একটি বেনামি টোকেন রাখে, যাতে কথোপকথন মনে থাকে; এতে ব্যক্তিগত পরিচয় থাকে না।

৫. তথ্য সংরক্ষণ ও মুছে ফেলা

  • অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত ডাটা সংরক্ষিত থাকে।
  • ব্যবসা চাইলে নিজের প্যানেল থেকে কথোপকথন মুছতে পারে।
  • অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট সব ডাটা স্থায়ীভাবে মুছতে bizchat.bd/delete-account থেকে বা BIZ CHAT অ্যাপের প্রোফাইল থেকে অনুরোধ করুন — 30 দিনের মধ্যে মুছে দেওয়া হবে।

৬. নিরাপত্তা

পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়; API টোকেন ও গোপন তথ্যে প্রবেশাধিকার সীমিত। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ ঝুঁকিমুক্ত নয় — সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে জানান।

৭. পরিবর্তন

এই পলিসি হালনাগাদ হলে এই পাতায় প্রকাশ করা হবে।

৮. যোগাযোগ

প্রাইভেসি-সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা ডাটা মুছে ফেলার অনুরোধ: support@bizchat.bd

See also: ব্যবহারের শর্তাবলী Back to home
BizChat.bd

The AI sales agent for your business — talks to customers 24/7 on Messenger, WhatsApp, Instagram, TikTok and your website, and takes the order.

Messenger WhatsApp Instagram TikTok

Product

Features How it works Pricing Help

Account

Login Sign up

Legal

Terms Privacy Data deletion
Pay with Visa, Mastercard, bKash, Nagad, Rocket, Upay and 40+ payment methods
2026 © BizChat.bd — Powered by BIZ CARE LTD.
Features Pricing Home Sign up Login